সাবেক মেয়র আ.লীগ নেতা সাঈদ খোকন গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
১৭ নভেম্বর, ২০২৬ ১০:৪৯ এএম
শেয়ার করুন:
সাবেক মেয়র আ.লীগ নেতা সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। 

জানা গেছে, রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের কাজ চলছে। 

উল্লেখ্য, সাবেক এই মেয়রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ এবং তাদের এক কর্মচারীর বিরুদ্ধে প্রায় ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।