এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ফটক এবং উত্তরার জসিমউদদীন এলাকায় পৃথক দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন পথচারী আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিমানবন্দরের বহির্গমন ফটক সংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটি উড়ালসেতুর ওপর থেকে দুর্বৃত্তরা গোলচত্বরের দিকে ককটেল দুটি নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে নিচে অবস্থানরত তিন পথচারী আহত হন। পরবর্তীতে উপস্থিত পথচারী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এর আগে, একই রাতে আনুমানিক সোয়া ১০টার দিকে উত্তরার জসিমউদদীন এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। আকস্মিক বিকট শব্দে আশপাশের ফুটপাতের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মানিক মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দরে ককটেল বিস্ফোরণে তিন পথচারীর পায়ে সামান্য আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, উড়ালসেতুর ওপর থেকেই ককটেলগুলো নিচে ফেলা হয়েছিল।
তিনি আরও জানান, জসিমউদদীন এলাকার ঘটনায় কোনো হতাহত নেই। তবে দুটি ঘটনার সঙ্গেই জড়িতদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অক্টোবর ৩, ২০২৬
অক্টোবর ২৪, ২০২৬
জুলাই ২২, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।