এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির আওতাধীন এই বাসটি নিয়মিত দৌলতদিয়া–কুষ্টিয়া রুটে চলাচল করত।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে টার্মিনালের নির্ধারিত স্থানে বাসটি পার্কিং করা ছিল। দিবাগত রাত ১টার দিকে হঠাৎ বাসটির ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হলে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া আগুনের সঠিক সূত্রপাত নিয়েও ধোঁয়াশা রয়েছে। স্থানীয়দের একাংশের ধারণা, রাতের আঁধারে কোনো দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। আবার কারও কারও মতে, বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোনো ধারণার পক্ষেই এখনও সুস্পষ্ট কোনো প্রমাণ মেলেনি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
আগস্ট ৩০, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।