এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় শহীদ ওসমান হাদীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের জেরে তীব্র জনরোষ ও আন্দোলনের মুখে অবশেষে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন ব্যবসায়ী সাব্বির হোসেন সেতু। রবিবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মার্কেটের দেয়ালে আঁকা শহীদ হাদীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে তিনি এই ক্ষমা চান।
অভিযুক্ত সাব্বির হোসেন সেতু খোকসা প্রধান বাজারের লতাবাহার গলির ‘রিফাত টেলিকম’-এর মালিক।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি অন্য একটি ফেসবুক পেজে শহীদ ওসমান হাদীকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেন সেতু। বিষয়টি নজরে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই ব্যবসায়ী নিজের ভুল স্বীকার করে ব্যক্তিগত ফেসবুক পেজে একাধিকবার ক্ষমা চেয়ে পোস্ট দিলেও আন্দোলন থামেনি। তোপের মুখে পড়ে গত দুই দিন তিনি আত্মগোপনে ছিলেন।
এরই প্রতিবাদে শনিবার সকালে শহীদ ওসমান হাদীর অনুসারীরা খোকসা থানা গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিফাত টেলিকমের সামনে গিয়ে শেষ হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের চাপের মুখে অভিযুক্ত ব্যবসায়ী সেতু সশরীরে উপস্থিত হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে সম্মত হন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, রবিবার সকালে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মার্কেটের সামনে শহীদ হাদীর ছবির সামনে দাঁড়িয়ে তিনি তার কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন। এ সময় তিনি দেশবাসী এবং শহীদ হাদীর পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ওসমান হাদীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
ক্ষমা প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা পৌর জামায়াতের নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, উপজেলা (দক্ষিণ) শিবিরের সভাপতি আবু বক্কর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা বিপ্লবসহ স্থানীয় সাধারণ জনগণ।
এ বিষয়ে জামায়াত নেতা আব্দুর রাজ্জাক বলেন, "মানুষ ভুল স্বীকার করলে মহান আল্লাহ ক্ষমা করে দেন। ব্যবসায়ী সেতু নিজের অপরাধ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তাই তাকে প্রথম বারের মতো ক্ষমা করে দেওয়া হয়েছে।"
এ ঘটনার পর এলাকায় বিরাজমান উত্তেজনা প্রশমিত হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আগস্ট ৪, ২০২৪
জুন ৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাদারীপুর | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।