এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের শুরুতে প্রথম প্রহরে নীলফামারীর জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।
প্রথমে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন পুস্প স্তবক অপর্ণের পর একে একে
পুলিশ প্রশাসন, উপজেলা ও পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা, স্বাস্থ্য বিভাগ,প্রেসক্লাব,রির্পোটার্স ক্লাব,সাংবাদিক সংস্থা, ফায়ার সার্ভিস, মটর শ্রমিক ইউনিয়ন,
সরকারী কলেজ বিএনসিসি,
স্কাউট, রোভার স্কাউট, সহ সকল সরকারী বেসরকারী অফিস, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক শেষে সকল ভাষা শহীদ সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া দিবসটি উদযাপনে সুর্যোদয়ে সাথে সাথে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী,বেসরকারী,স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা,এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবি, শ্রমিক,ছাত্র সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের সাধারণ মানুষের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এতে সাধারণ মানুষের অংশ গ্রহণে শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে ওঠে শোক ও গর্বের মিলনমেলা।
এদিকে সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা ও চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান,
দুপুরে সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত/ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা ও চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মাওলানা ওবায়দুল্লাহ সালাফি,
বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী মুজাহিদ মাসুম,পৌর জামায়াতের আমীর, মাওলানা মোজাম্মেল হক,
সেক্রেটারি,মাওলানা অপিয়ার রহমান প্রমুখ।উপস্থিত ছিলেন
বিভিন্ন দপ্তরের প্রধানগন ও সংগঠন সমুহের নেতৃবৃন্দ।
বক্তারা ভাষা আন্দোলনের বীর শহিদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে অনুষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ ও মাগফিরাত কামনা করা হয়।
মার্চ ২৩, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ৮ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।