এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বায়ু সংকোচক (এয়ার কম্প্রেসার) যন্ত্র বিস্ফোরণের এক দোকান শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি হঠাৎ ঘটে যাওয়ায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহত শ্রমিক চট্টগ্রামে চন্দনাইস থানা দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গামে আবদুর কুদ্দুস সন্তান আবদুর কাদের ১৪,
শনিবার ২১ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টা বান্দরবানের থানচি উপজেলা সদর বাস স্টেশণ এলাকার বাস ড্রাইভার নুরুল আলমের দোকানের এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে এয়ার কম্প্রেসর যন্ত্রটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকার মৃত ষ্রমিক ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় এক শ্রমিককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিনিয়র নার্স ঋতু চাকমা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রের অতিরিক্ত চাপ বা ত্রুটিজনিত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার বলেন,নিহত শ্রমিককের অভিভাবকদের খবর দেয়া হয়েছে পৌছলে তাদের সাথে আলাপ আলোচনা মাধ্যমে ব্যবস্থা গ্রহন করা হবে।
এলাকার মৃত শ্রমিককের সহকর্মী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
এপ্রিল ৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১০ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।