এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগৈলঝাড়া প্রেসক্লাবে ইফতারের পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অংশ নেন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, বাংলাদেশের স্বপ্ন পূরণ আমাদের করতেই হবে। শেখ হাসিনার করুণ পরিণতি আমাদের মাথায় রেখে পথ চলতে হবে। স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাদের বাধা আসলে তা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে চাই।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে নিজ নির্বাচনী এলাকা (বরিশাল-১) আগৈলঝাড়া-গৌরনদীর নেতা-কর্মীদের শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমি একদিকে জনপ্রতিনিধি ও অন্যদিকে সরকারের নির্বাহী বিভাগের সদস্য। দলীয় নেতাদের বুঝতে হবে প্রশাসনকে সুরক্ষা দিয়ে কাজ করানোও আমার কাজ। উপজেলা ও থানা প্রশাসনের অভিভাবকও আমি। তাদের কর্ম উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়ার কাজও আমার।’
মতবিনিময় সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আবুল মোল্লা, এনায়েত হোসেন খান মনু প্রমুখ।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতারে অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।