এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় পরীক্ষা পদ্ধতির প্রবর্তনের ইঙ্গিত দিয়েছে বর্তমান সরকার। সোমবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘নির্বাচনী ইশতিহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত’ শীর্ষক এক সেমিনারে এমন ইঙ্গিত দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন।
সেমিনারে মাহাদী আমিন জানান, ভর্তির ক্ষেত্রে মেধা যাচাইয়ের লটারি ব্যবস্থাটি পর্যালোচনা করা হচ্ছে। আগামী বছরের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে, রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ভর্তি পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, লটারি পদ্ধতি মেধাকে অবমূল্যায়ন করছে কি না, তা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।
শিক্ষামন্ত্রী বলেন, “শহর ও গ্রাম অঞ্চলের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ভর্তি পদ্ধতি নিয়ে আমরা নতুন করে ভাবছি। বড় শহরগুলোতে তীব্র প্রতিযোগিতার কারণে বিগত সরকার লটারি চালু করলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব ও যৌক্তিকতা নিয়ে বর্তমান সরকার সন্দিহান।” তিনি আরও জানান, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষের ভর্তির আগে অভিভাবক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে জনমত সংগ্রহ করা হবে। সকলের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষা খাতের জনবল সংকট দূর করতে সরকার ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি স্পষ্ট করেন, ধর্মীয় শিক্ষা মানে কেবল ইসলাম ধর্ম শিক্ষা নয়, বরং সব ধর্মের মানুষের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। নিয়োগ প্রক্রিয়ায় থাকা আইনি জটিলতা দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকার এখন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের চেয়ে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বেশি জোর দিচ্ছে। তবে কোনো এলাকায় একান্ত প্রয়োজন দেখা দিলে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।
বিশ্লেষকদের মতে, শিক্ষামন্ত্রীর বক্তব্যে দেশের শিক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় মেধাকেন্দ্রিক ভর্তি প্রক্রিয়ায় ফিরে যাওয়ার উদ্যোগটি ২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল।
জুন ৪, ২০২৬
ফেব্রু ১৩, ২০২৬
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।