এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তাদের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের ওই বাসায় পৌঁছান তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি নিহত শিশুটির পরিবারের সদস্যদের কাছে গিয়ে প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় পুলিশ অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে। এরই মধ্যে প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এদিকে, শিশু রামিসার পরিবারকে আইনগত সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।