এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার (২৭ জুন) রাতে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
নৌপুলিশ ও স্থানীয় লঞ্চঘাট সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ৮টার দিকে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে ‘এমভি বোয়ালি’ নামের একটি লঞ্চ মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে রওনা দেয়। কিন্তু পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি কুশিহাটা চরে লঞ্চটি হঠাৎ আটকে যায়। রাত নামার সঙ্গে সঙ্গে মাঝনদীর চরে লঞ্চ আটকে পড়ায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এমন পরিস্থিতিতে লঞ্চের এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। খবর পাওয়ার পরপরই দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপুলিশের দুটি দল দ্রুত উদ্ধারকারী স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের অভয় দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে।
পরবর্তীতে একটি বড় ট্রলার ও নৌপুলিশের দুটি স্পিডবোটের সাহায্যে আটকে পড়া যাত্রীদের চর থেকে উদ্ধার করে ‘এমভি চিশতিয়া’ নামের অন্য একটি লঞ্চে নিরাপদে স্থানান্তর করা হয়। নৌপুলিশের সার্বিক তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে সব যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। সফল উদ্ধার অভিযানের পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এ বিষয়ে দৌলতদিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, "জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে অন্য একটি লঞ্চের মাধ্যমে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে সব যাত্রী সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ২৮ জুন, ২০২৬
ফুটবল | ২৮ জুন, ২০২৬
জাতীয় | ২৮ জুন, ২০২৬
জাতীয় | ২৮ জুন, ২০২৬
ফরিদপুর | ২৮ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।