এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারি পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষার কাজে আমরা সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখব না। বর্তমানে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পুলিশের ওপর জনগণের আস্থা ফিরেছে বলেও আমরা বিশ্বাস করি।”
ঠিক কবে বা কোন প্রক্রিয়ায় সেনা প্রত্যাহার করা হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিষয়টি নিয়ে সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। সবার সমন্বিত মতামতের ভিত্তিতেই সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট প্রক্রিয়া ও সময় নির্ধারণ করা হবে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, “সারাদেশে দাগি আসামি, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী ও জুয়াড়িদের ধরতে নিয়মিত অভিযান চলছে। কোথাও যৌথভাবে আবার কোথাও এককভাবে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কাজ করছে। এসব অভিযানের দৃশ্যমান অগ্রগতি রয়েছে এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।”
আইনের ঊর্ধ্বে কেউ নয় উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের তালিকা সঠিকভাবে যাচাই করেই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহায়তার জন্য সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয়েছিল। মন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীর মাঠে থাকার সম্ভাবনা নাকচ করে দেওয়া হলো।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।