এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ মার্চ) রাতে দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই শোক জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা এবং অনেক যাত্রীর হদিস না পাওয়ায় সারাদেশে এক ভয়াবহ উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কায় তিনি গভীর মর্মাহত।
তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলা ও অসতর্কতার কারণেই বারবার এমন প্রাণহানি ঘটছে। আগে থেকে সজাগ ও সতর্ক থাকলে এই অপমৃত্যু ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হতো। তিনি অবিলম্বে নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ গতিতে অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।
বিএনপি মহাসচিব আরও বলেন, এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বিবৃতিতে মির্জা ফখরুল দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
জুন ২২, ২০২৬
এপ্রিল ৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।