এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাজধানীর জিয়া উদ্যানে তাঁর নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা এই শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাঁরা মরহুম নেতাদের স্মৃতির প্রতি সম্মান জানান। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ঢাকা ফিরে সরাসরি জিয়া উদ্যানে পৌঁছে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন তিনি। সমাধি প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল পৌনে ১০টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ‘স্বাধীনতা দিবস কুচকাওয়াজ’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।" বাণীতে তিনি দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।