এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। উপহারের তালিকায় রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দুই জাতের আম—‘আম্রপালি’ ও ‘হাঁড়িভাঙ্গা’।
গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই আমগুলো ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য মোট ১২০টি কার্টনে ৬০০ কেজি আম পাঠানো হয়েছে। প্রতি কার্টনে ৫ কেজি করে আম রয়েছে। মঙ্গলবার দুপুরে একটি পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। এরপর কাস্টমসের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট ‘শোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল’-এর তত্ত্বাবধানে উপহারের কার্টনগুলো সীমান্ত পার করে ভারতের আগরতলায় পাঠানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের মাধ্যমে এই শুভেচ্ছা উপহার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দেওয়া হবে।
সেপ্টেম্বর ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।