এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত ১০ টন পাথর এবং একটি বাংলাদেশি ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ রোববার (২১ জুন) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
আটক চোরাকারবারি শিবগঞ্জ উপজেলার কানসাট-বাজিতপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ট্রাকের যন্ত্রাংশের একটি চালান দেশে আনা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পিরোজপুর এলাকায় অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি টহল দল। অভিযানে সেখানে থাকা একটি সন্দেহভাজন বাংলাদেশি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় পাথরের স্তূপের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। একই সঙ্গে ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ এবং এর সঙ্গে জড়িত চোরাকারবারিকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, জব্দকৃত মালামাল ও আটক চোরাকারবারিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফেব্রু ২৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
ক্যাম্পাস | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।