রাউজানে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ
২১ জুন, ২০২৬ ২:৫৪ পিএম
শেয়ার করুন:
রাউজানে যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একটি দুর্গম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব সূত্রে জানা গেছে, আজ রোববার (২১ জুন) ভোরে র‍্যাব-৭-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজার হাজিপাড়ায় অভিযান চালায়। সেখানে স্থানীয় শাহ আলমের বাসা থেকে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আব্দুল মোনাফের ছেলে। তিনি যুবদল নেতা মাকসুদুল হত্যা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল ফারুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।