এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় আজ রোববারই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেওয়া হচ্ছে। বিশেষ ট্রাইব্যুনালে মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই মামলার বিচারকাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে বলে জানান তিনি।
আজ রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, "রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় আজই চার্জশিট দেওয়া হচ্ছে। আমরা আশা করছি, বিশেষ আদালতে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচারিক প্রক্রিয়া শেষ হবে। যদিও বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার, তবে সরকার এই মামলার দ্রুত নিষ্পত্তি এবং আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।"
পাসপোর্টে ফিরছে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দগুচ্ছ
সংলাপে পাসপোর্টের পাতায় বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের পাসপোর্টে কিছু কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে নতুন পাসপোর্টে পুনরায় ‘একসেপ্ট ইসরাইল’ (Except Israel) শব্দগুচ্ছটি যুক্ত করা হবে। তিনি মন্তব্য করেন, বিগত দিনে পাসপোর্টের ভিসা পাতায় কিছুটা ব্যক্তিতান্ত্রিক চর্চা হয়েছিল, যা এখন সংশোধন করা হচ্ছে।
শেখ হাসিনাকে ফেরত আনার আইনি প্রক্রিয়া
বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাসের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হয়েছে। সরকার আশা করছে, সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
জানু ২০, ২০২৫
নভেম্বর ৯, ২০২৫
মার্চ ৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ২৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৩ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।