এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দোহা থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
এর আগে, কাতারের সাবেক আমিরের প্রয়াণে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানাতে গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দোহায় পৌঁছান স্পিকার। সফরকালে তিনি কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক শোকবার্তা হস্তান্তর করেন।
শোকবার্তা হস্তান্তরের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির ও শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি প্রয়াত সাবেক আমিরের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
আনুষ্ঠানিক শোকবার্তা প্রদান শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদারকরণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।