এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সার সংগ্রহ করতে এসে চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ কৃষকেরা। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ‘জাকারিয়া ট্রেডার্স’ নামের একটি সারের ডিলারের দোকানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা।
কৃষকদের অভিযোগ, জমিতে সময়মতো ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে ভোর থেকেই দোকানে এসে ভিড় জমাচ্ছেন তাঁরা। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরও অধিকাংশ কৃষক পর্যাপ্ত সার পাচ্ছেন না। অনেকেই শেষ পর্যন্ত হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন। এতে একদিকে যেমন কৃষকদের সময় ও অর্থ অপচয় হচ্ছে, অন্যদিকে সময়মতো সার দিতে না পারায় চলতি মৌসুমে ফসলের আবাদ ও ফলন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।
এদিকে উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এলাকায় কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণ সারের সরকারি মজুত রয়েছে। তাহলে কৃষি বিভাগের তথ্যের সাথে মাঠের বাস্তবতার এমন অমিল কেন, আর কৃষকদেরই বা কেন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কিংবা শূন্য হাতে ফিরতে হচ্ছে—তা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযোগ ও বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানতে জাকারিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। বরং গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে তিনি তড়িঘড়ি করে সারের দোকান বন্ধ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ডিলারের এমন আচরণে সার মজুত বা কৃত্রিম সংকট তৈরির সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।
চলতি মৌসুমে ফসলের উৎপাদন স্বাভাবিক রাখতে এবং কৃষকদের এই সীমাহীন ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকেরা।
নভেম্বর ১৯, ২০২৫
আগস্ট ১১, ২০২৪
সেপ্টেম্বর ২৪, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৩ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।