মঠবাড়িয়ায় কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৩ নভেম্বর, ২০২৬ ৬:৪৭ পিএম
শেয়ার করুন:
মঠবাড়িয়ায় কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শাহীন হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। 

রোববার (২২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহীন হাওলাদার তুষখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট মাছুয়া এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় শাহীন হাওলাদারকে প্রধান আসামি করার পাশাপাশি মোজাহার ফরাজীর ছেলে লিটন ফরাজী ও মোস্তাকিমের ছেলে রেদোয়ানকেও আসামি করা হয়। 

এসআরবি-৮ (বরিশাল)-এর কর্মকর্তারা জানান, মামলা দায়েরের পর থেকেই শাহীন হাওলাদার আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া এলাকায় তার শ্বশুর আলী হোসেনের ছত্রচ্ছায়ায় আত্মগোপনে ছিলেন। রোববার রাতে তিনি তুষখালী বাজারে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেপ্তারের পর শাহীনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রোববার রাতেই মঠবাড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।