এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে পিরোজপুর জেলা। এ বছর পিরোজপুরে পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। যেখানে বরিশাল বিভাগে সামগ্রিক গড় পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর পিরোজপুর জেলা থেকে পরীক্ষায় অংশ নিতে মোট ১০ হাজার ১২২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। তবে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী। যার মধ্যে ৪ হাজার ৪৯২ জন ছাত্র এবং ৩ হাজার ২৯৭ জন ছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হয়। প্রকাশিত ফলাফলে মোট ৬ হাজার ৯৬২ জন শিক্ষার্থী পাস করেছে এবং অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন।
এ বছর মেধার দিক থেকেও প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে জেলার শিক্ষার্থীরা। পিরোজপুরে মোট ৩৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য চোখে পড়ার মতো। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২২৬ জন ছাত্রী এবং ১২০ জন ছাত্র।
সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। ফলাফলের বিস্তারিত তুলে ধরার সময় শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আবদুস সালাম উপস্থিত ছিলেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর গড় পাসের হারে বরিশাল বিভাগের সব জেলাকে পেছনে ফেলে পিরোজপুর সবার শীর্ষে অবস্থান করছে। শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্য প্রশংসনীয়।
বরিশাল বিভাগে পিরোজপুরের এই গৌরবময় সাফল্যে জেলার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে। জেলাজুড়ে প্রকাশ পেয়েছে সন্তোষ।
সেপ্টেম্বর ৯, ২০২৫
জানু ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।