এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় নবম শ্রেণির এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানো, কুপ্রস্তাব, ব্ল্যাকমেইল ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে এক সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মো. নুরুদ্দোহা ওরফে সোহেলের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থী ও সুধী সমাজ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রোববার (১০ আগস্ট) স্থানীয় সুধী সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পৌর সদর বাজারের ‘চুয়াল্লিশের মোড়’ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির জোর দাবি জানান।
জানা গেছে, গত ৬ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে উল্লেখ করা হয়, প্রাইভেট পড়ানোর সুযোগ নিয়ে শিক্ষক নুরুদ্দোহা দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। শুধু তা-ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানি করা এবং ব্যক্তিগত ছবি দেওয়ার জন্য চাপ সৃষ্টিসহ ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে অভিযুক্ত শিক্ষক মো. নুরুদ্দোহার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বলেন, "অভিযোগটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. শাহনুর জামান জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত সাপেক্ষে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ক্যাম্পাস | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঠাকুরগাঁও | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।