এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার রাতে শহরের ময়েজ মঞ্জিলে অবস্থিত তাঁর বাসভবনে উপস্থিত হয়ে বাজুস নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় নেতৃবৃন্দ ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং আগামী দিনে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জবাবে সংসদ সদস্যও তাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সভায় স্বর্ণকার পট্টিতে নিয়মিত পুলিশি টহল ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান বাজুস নেতৃবৃন্দ। এ বিষয়ে সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং পর্যায়ক্রমে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন , সহ ফরিদপুর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বাজুস জেলা শাখার সভাপতি নন্দকুমার বড়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাবুরাম কর্মকার, গৌরাঙ্গ কর্মকার, সুবোধ দে, ইশতিয়াক আহমেদ লেলিন, শংকর দত্ত, তাপস দত্ত দীপক আঢ্য, সঞ্জয় কর্মকার পলাশ দত্ত, পলাশ পাল, মানিক দত্ত, শ্যামচরণ কর্মকার, নিমাই বকশি, বলাই দাস রেজাউল করিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানু ২৫, ২০২৬
সেপ্টেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।