এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির–এর ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুর রহমান আজাদ। মিডিয়া সম্পাদক হয়েছেন মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমিরুল ইসলাম।
আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন হাফেজ আবু মুসা এবং প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।
এ ছাড়া ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক হিসেবে মহিবুর রহমান মুহিব এবং সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
এর আগে গত ২৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে সংগঠনটির নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়। পরে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নূরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ।
নতুন এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
মার্চ ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।