এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে মেধার স্বাক্ষর রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কৃতী শিক্ষার্থী মো. তৌসিফ আহমেদ। তিনি উপজেলার সিংগারবিল ইউনিয়নের খিরাতলা মনুর বাড়ির বাসিন্দা মো. খবির মিয়ার একমাত্র পুত্র।
তৌসিফ আহমেদ মিরাসানী পলিটেকনিক একাডেমী হাইস্কুল থেকে এ বছর একমাত্র শিক্ষার্থী হিসেবে সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছেন। তাঁর এই অনন্য সাফল্যে পরিবার, শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয়ের জন্য তৌসিফ এক বিশেষ সম্মান বয়ে এনেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিজের অনুভুতি ব্যক্ত করতে গিয়ে তৌসিফ আহমেদ বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকের আন্তরিক দিকনির্দেশনা ও অক্লান্ত পরিশ্রমের ফলেই আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি।" তিনি তাঁর এই কৃতিত্বের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তৌসিফ তাঁর সাফল্যের পেছনে চাউরা কবি সানাউল হক কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক ও তাঁর চাচা মো. হাবিবুল্লাহ স্যারের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি জানান, সাধারণ বিজ্ঞান বিষয়ে প্রাইভেট পাঠদানসহ বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে চাচার সঠিক দিকনির্দেশনা, সুপরামর্শ ও সার্বক্ষণিক উৎসাহ তাঁকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছিল।
তৌসিফের মামা মো. কিবরিয়া তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় আজ আমার ভাগিনা এই গৌরব অর্জন করেছে। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করি এবং সকল শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করছি।"
তৌসিফের এই সাফল্যে তাঁর পরিবার অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আরও মনোযোগ সহকারে পড়াশোনা করে সে যেন পরিবার, বিদ্যালয় এবং দেশের সুনাম বৃদ্ধি করতে পারে, সেজন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তৌসিফের এই অর্জন অত্র এলাকার অন্য শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
ডিসেম্বর ১৭, ২০২৪
মার্চ ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।