এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় ও দুস্থ মানুষকে সুরক্ষা দিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন মিলনায়তনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভাইস-চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান শাহীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী শান্তনু সায়হাম অর্নব, মোশাররফ হোসেন বেলাল, মোঃ মাইনুল ইসলাম, আশরাফুল ইসলাম বাবু, সজিবুর রহমান, মোঃ তানভীর রুবেল, উম্মে সালমা ও শাহ আলম পালোয়ান। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিট লেভেল অফিসার বিন্দাবন মন্ডল, যুব প্রধান ফাহিম মুনতাসির এবং অফিস সহকারী আরিফুর রহমান মনির।
উক্ত আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের পক্ষ থেকে পাঁচ শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অক্টোবর ২২, ২০২৪
অক্টোবর ৩১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।