এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূর লাশ রেখে পালিয়ে গেছেন শ্বশুরবাড়ির সদস্যরা। নিহতের নাম জিয়াসমিন আক্তার (২৬)। রোববার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জিয়াসমিন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ভাদুঘর দেওয়ানপাড়া এলাকার মৃত ইউনুস মিয়ার মেয়ে এবং সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মুখলেস মিয়ার স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই রাতে আশঙ্কাজনক অবস্থায় জিয়াসমিনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার শ্বশুরবাড়ির লোকজন। কর্তব্যরত চিকিৎসক তাকে ইসিজি করতে গেলে মৃত ঘোষণা করেন। এরপরই তারা লাশ হাসপাতালে ফেলে পালিয়ে যান।
নিহতের পরিবারের অভিযোগ, প্রায় ১২ বছর আগে জিয়াসমিনের সঙ্গে মুখলেসের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী মুখলেস মাদকাসক্ত হয়ে পড়েন এবং প্রায়ই জিয়াসমিনকে শারীরিক নির্যাতন করতেন মাদকের টাকার জন্য।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, “জিয়াসমিন কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুর খবর পেয়েই শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।