এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলাউদ্দিন হায়দার (৫০) নামে এক পল্লী বিদ্যুৎ লাইন টেকনেশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুর ৩টার দিকে উপজেলার রামধননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি গত তিন মাস ধরে আখাউড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রামধননগর এলাকার গ্রাহক রজব আলীর বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় ফিডার চালু থাকা অবস্থায় সার্ভিস ড্রপ লাইনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন আলাউদ্দিন। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
এ সময় হৃদয় আহমেদ (৩০) নামে আরেকজন আহত হন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মৃত মাসুক মিয়ার ছেলে। বর্তমানে তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অক্টোবর ১০, ২০২৫
ডিসেম্বর ২১, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।