এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লন্ডনের রাস্তায় ফ্রি ইফতার বিলিয়ে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাহ্মণবাড়িয়ার এক তরুন ইরফান খান।
ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মানে, মারামারি, সংঘাত, ঝগড়া, বিবাদ, হানাহানি এমন নেতিবাচক ভুল ধারণা কে ভুল প্রমাণ করে, শান্তি সম্প্রীতি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ছেলে ইরফান।
বিশ্বের ব্যস্ততম শহর এবং বিপুল সংখ্যক মুসলিম স্থাপিত যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের রাস্তায় ফ্রি তে ইফতার বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার যে তরুন তার নাম বেরিস্টার মোঃ তানিমুল ইরফান খান। তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামে।
জানা যায় বেরিস্টার পড়ার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যে পারি জমান। পবিত্র মাহে রমজান উপলক্ষে লন্ডনের ব্যস্ততম রাস্তায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই কে ইফতার বিলিয়ে দিয়েছেন।
তার এই উদ্যােগ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেপক প্রশংসা কুড়িয়েছে।অনেকেই বলছেন, ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে লোকমুখে প্রচলিত ট্রোল আর নেতিবাচক সমালোচনার মোক্ষম জবাব ছিল ইরফানের এই মহত উদ্দেশ্য।
ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে কতটা আন্তরিক এবং শান্তি প্রিয় সুদূর প্রবাসে বসে ইরফান খান সেটা প্রমাণ করেছেন।
ইরফান খানের এই মানবিক উদ্যােগ বাংলাদেশের এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার ভাব মূর্তি সারা বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।