এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, সরকার তার অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড নিয়ে কোনো দুর্নীতির জায়গা নেই, এটি কোনোভাবেই দলীয়কৃত হবে না। ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের টাকা নারীদের অ্যাকাউন্টে চলে গেছে।
তিনি মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর শহরের জগন্নাথপুর আধুনিক অডিটরিয়ামে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বাঞ্ছারামপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের ৮৬ জন নারীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩- আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম.এ.খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক এ.কে.এম মুসা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি আরো বলেন, কার্ড বিতরনে দুর্নীতির কোনো সুযোগই নেই। ফ্যামিলি কার্ড হবে সার্বজনীন। আগামী বাজেট থেকে ফ্যামিলি কার্ড ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত হতে থাকবে। সরকার সবার আগে জনগণের কথা ভেবেছে। জনগণের মধ্যে যারা সবচেয়ে প্রান্তিক, আর্থিক দিক থেকে যারা দুর্বল অবস্থায় আছে তাদেরকে সবার আগে বিবেচনায় এনেছে।
জোনায়েদ সাকি আরো বলেন, একটি দল একজন উপদেষ্টার কথাকে বিকৃত করে পুরো নির্বাচনকে কালিমালিপ্ত করতে চাইছে, এটি রাজনৈতিক দেউলিয়াত্ব, পুরনো বন্দোবস্তের রাজনীতি। বাংলাদেশের শহীদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। জনগণের স্বার্থভিত্তিক কাজ করেই এইদেশে আগামীদিনের রাজনীতি করতে হবে। সেই রাজনীতিই জনগণ সমর্থন করবে, অপরাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে দেশের ১৪ টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
কার্ডের আওতায় থাকা প্রত্যেক পরিবার নগদ ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবেন। সরকারী কোষাগার থেকে এই অর্থ সরাসরী সুবিধাভোগী নারীর মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৩ জুন, ২০২৬
জাতীয় | ১৩ জুন, ২০২৬
ফুটবল | ১৩ জুন, ২০২৬
ভারত | ১৩ জুন, ২০২৬
চট্টগ্রাম | ১৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।