ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র্যালি ও সচেতনতামূলক প্রদর্শনী
দুর্যোগে প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে মহড়া, র্যালি ও সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ মার্চ সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ভূমিকম্প অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে বাস্তব মহড়া প্রদর্শন করেন। মহড়ায় ভূমিকম্পে উদ্ধার কার্যক্রম, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং বহুতল ভবনে আগুন লাগলে কীভাবে দ্রুত মানুষকে নিরাপদে উদ্ধার করা যায় এসব বিষয়ে বাস্তবচিত্র তুলে ধরা হয়। এ সময় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভানোর বিভিন্ন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন। মহড়ায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে দুর্যোগ মোকাবিলার কৌশল প্রত্যক্ষ করেন।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে র্যালিটির নেতৃত্ব দেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ ফারুক আহমেদ, সিনিয়র স্টেশন অফিসার মোঃ নাজমুল আলম, ইন্সপেক্টর পূর্ণেন্দু সিংহ, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
র্যালি শেষে যারা ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা মাজহারুল ইসলাম সংক্ষিপ্ত আলোচনা সভায় বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে দুর্যোগে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এবং এতে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
What's Your Reaction?
জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ