এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখা ও ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজের গ্যালারি ১ ও ২ নম্বর কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ড্যাব ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান শামীম এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সহ-সভাপতি ডা. মো. শফিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. শাহিন এবং ড্যাব ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ডা. খান মোহাম্মদ আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সবসময় চিকিৎসকদের অধিকার রক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও তারা উল্লেখ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।