এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল হক,যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম,উপজেলা আইসিটি কর্মকর্তা শরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে দুর্যোগ প্রস্তুতিতে সম্পৃক্ত করতে পারলে ভবিষ্যতে একটি নিরাপদ ও সচেতন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষ ও তরুণদের সম্মিলিত প্রচেষ্টাই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
জুন ৩০, ২০২৬
মার্চ ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।