এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মোল্লার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা নগরকান্দার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোল্লার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি তেলবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় চালকসহ অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত ফরিদপুরের দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে চালকের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল৩ রেফার্ড করেন। আহত অটোরিকশা চালকের বাড়ি উপজেলার চৌমুখা গ্রামে বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত বাকি যাত্রীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবরে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে প্রতিনিয়ত ভারী যানবাহনগুলো বেপরোয়া গতিতে চলাচল করে, যার ফলে প্রায়ই ঘটছে এমন দুর্ঘটনা। তারা দ্রুতগতির এসব যান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।