এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে যথাযথ মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তগিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতার কোনো বিকল্প নেই। নিয়মিত মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং মানুষের মধ্যে ঝুঁকি মোকাবিলায় আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, উপ-পরিদর্শক মো. মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাদের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে জানমাল রক্ষায় করণীয় বিষয়ক এক প্রাণবন্ত মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করে দুর্যোগকালীন জরুরি পদক্ষেপগুলো হাতে-কলমে শিখে নেয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।