এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাজার ও ডাঙ্গী বাঙ্গালকান্দার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী নিয়ে ফরিদপুরগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৫১৯৪) ভবুকদিয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কাচ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে হেলে পড়ে।
দুর্ঘটনায় বাসের চালক আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যায়।
খবর পেয়ে নগরকান্দা থানা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।