এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় গরু চুরির চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে চোরের দল ব্যবহৃত একটি ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের বাসিন্দা রণ গোপাল (৫৫) এর গোয়ালঘরে গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন চোর ঢুকে গরু চুরির চেষ্টা চালায়। এ সময় গৃহকর্তা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসে। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে চোরেরা একটি গরু ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
পালানোর সময় তারা চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থলেই ফেলে রেখে যায়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১৪-০৪১৯ বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে জড়ো হওয়া শতাধিক ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। অল্প সময়ের মধ্যেই ট্রাকটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গরু চুরির চেষ্টা ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সেপ্টেম্বর ৯, ২০২৬
জানু ৩১, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।