এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বন্যাকবলিত, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়া’। শনিবার সকাল ১১টায় উপজেলার ম্যাজিস্ট্রেট বাড়ি বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার পরিচালক ও ‘পল্লী বাংলা প্রকল্প’-এর চেয়ারম্যান লুৎফর রহমান পাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। উপজেলার বিভিন্ন চরাঞ্চল থেকে আসা দুর্গত ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. কামাল খলিফা।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্ল্যা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, ভিপি বাদশা, প্রস্তুতি কমিটির সদস্য এজিএম বাদল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু খান, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, যুবদল সভাপতি মোজাফফর হোসেন (জাফর) এবং কৃষকদল সভাপতি কামরুল হাসান (ফিরোজ) সহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকেরা জানান, মানবিক সহায়তার প্রথম ধাপে আজ ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, তেল, লবণ, দুধ, চিনি ও শুকনো খাবারসহ মোট ১০টি প্রয়োজনীয় সামগ্রীর সমন্বয়ে প্রস্তুতকৃত বিশেষ প্যাকেজ বিতরণ করা হয়েছে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরও ৫০০ পরিবারের মাঝে একইভাবে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, পদ্মা নদীবেষ্টিত চরভদ্রাসন উপজেলার মানুষ প্রতি বছরই বন্যা ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন। এ সময় দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়নে এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগকালে সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক কার্যক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, হিউম্যান অ্যাপিল অস্ট্রেলিয়া ইতোমধ্যে চরভদ্রাসন এলাকায় একাধিক মসজিদ নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের কল্যাণে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।