এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের উদ্যোগে এবং এর সদস্যভুক্ত সমবায় সমিতিগুলোর সহযোগিতায় এক আলোচনা সভা ও চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় ফরিদপুর শহরের ‘আর এস ক্যাফে’-তে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি শেখ ফয়েজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপদেষ্টা ও তরুণ রাজনীতিবিদ মাহফুজুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম এবং ফরিদপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহ-সভাপতি মো. এনায়েত হোসেন লিটন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সম্প্রীতি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খন্দকার কামাল হোসেন, মধুমতি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জাহিদ হোসেন, পিপলস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক সোহেল রানা সেলিম ও সদস্য এস. এম. সাহান, তৃণমূল কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি মো. সহিদ সরদার, সাঁকো সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. বিল্লাল হোসেন এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নাত আলী খানসহ স্থানীয় সমবায়ী নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান সবুজ বলেন, "সমবায় কেবল কোনো সাধারণ অর্থনৈতিক ব্যবস্থা নয়; এটি পারস্পরিক সহযোগিতা, সামাজিক ন্যায়বিচার, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।" তিনি আরও উল্লেখ করেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অপরিসীম। একটি বৈষম্যহীন, মানবিক ও শান্তিময় বিশ্ব গঠনে সমবায় আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় চারাগাছ বিতরণের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
সভাপতির বক্তব্যে শেখ ফয়েজ আহমেদ বলেন, "পারস্পরিক আস্থা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টাই হলো সমবায়ের মূল চালিকাশক্তি। সমবায়কে কাজে লাগিয়ে সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।" এ সময় তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী সদস্যদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।