সদরপুরে এসএসসি ’৯৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত: সভাপতি রুহুল, সম্পাদক মামুন

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৮ জুলাই, ২০২৬ ৪:৪৯ পিএম
শেয়ার করুন:
সদরপুরে এসএসসি ’৯৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত: সভাপতি রুহুল, সম্পাদক মামুন

ফরিদপুরের সদরপুর উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ১৯৯৮ ব্যাচের সহপাঠীদের পুনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মো: রুহুল খাঁনকে সভাপতি এবং এস এম মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়। 

গত শুক্রবার (১৭ জুলাই) রাতে সদরপুরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মো: সিরাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চঞ্চল মাহমুদ। 

পুনর্মিলনীতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘ দিন পর একে অপরের মুখোমুখি হয়ে সহপাঠীরা আবেগঘন পরিবেশে পুরোনো দিনের স্মৃতিচারণায় মেতে ওঠেন। 

উপস্থিত বন্ধুদের মতামতের ভিত্তিতে ব্যাচের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ মশিউর রহমান, মোঃ গোলাম সরোয়ার, মোঃ সালাউদ্দিন, মোঃ মিজানুর রহমান এবং মোঃ চঞ্চল মাহামুদ।

নবনির্বাচিত সভাপতি মো: রুহুল খাঁন এবং সাধারণ সম্পাদক এস এম মামুন তাঁদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই কমিটি আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে। শুধু পুনর্মিলনী বা উৎসব আয়োজনেই আমরা সীমাবদ্ধ থাকব না; বন্ধুদের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

সভা শেষে উপস্থিত সকলে নৈশভোজে অংশ নেন। একই সঙ্গে ভবিষ্যতে সদরপুর উপজেলার এসএসসি ১৯৯৮ ব্যাচের সকল সহপাঠীকে যুক্ত করে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।