এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় বসতবাড়ির জায়গা ভোগদখল ও গাছ কাটাকে কেন্দ্র করে এক গৃহবধূ ও তার স্বামীকে মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছা. সুমি আক্তার (৩৪) বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা সুমি আক্তারের সঙ্গে প্রতিবেশী মো. কুটি মল্লিক (৬২), মো. রফিক মল্লিক (৬৫) ও মো. মহিউদ্দিন ওরফে মহি (৫৫)-সহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ঘটনার দিন (৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে সুমি আক্তার তার নিজ বসতবাড়ির মেহগনি ও তালগাছ কাটছিলেন। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র—লাঠি, লোহার রড ও রামদাসহ অতর্কিতভাবে বাড়িতে অনধিকার প্রবেশ করে গাছ কাটতে বাধা দেয় এবং গালিগালাজ শুরু করে। একপর্যায়ে অভিযুক্ত রফিক মল্লিকের নির্দেশে তারা সুমি আক্তার ও তার স্বামীর ওপর হামলা চালায়।
সুমি আক্তারের অভিযোগ, রফিক মল্লিক তার চুলের মুঠি ধরে কিল-ঘুষি মারেন, পরনের কাপড় ছিঁড়ে দেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। এছাড়া কুটি মল্লিক রামদার হাতল দিয়ে আঘাত করে তার বাঁ হাতের কবজির ওপর জখম করেন এবং মহিউদ্দিনও তাকে বেদম মারধর করেন। এ সময় স্ত্রীকে রক্ষা করতে স্বামী রিয়াজুল ইসলাম এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। যাওয়ার সময় অভিযুক্তরা গাছ কাটলে তাদের জানে মেরে ফেলার প্রকাশ্য হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত সুমি আক্তার ও তার স্বামী নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করার পর সুমি আক্তার নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আগস্ট ৪, ২০২৬
মার্চ ২৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৮ অক্টোবর, ২০২৬
বলিউড | ৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।