এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক বাসের হেলপারসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—বাসের হেলপার ও পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা মো. আরিফ (২৪), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী এলাকার রেজাউল করিম (৩৫) এবং বরিশাল কোতোয়ালি থানার শালুকা এলাকার বাসিন্দা ফাহিমা (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বিএফএম পরিবহন’-এর একটি বাস যাত্রী নামানোর জন্য পুলিয়া বাসস্ট্যান্ডের প্রায় ১০০ গজ পূর্বে থামে। এ সময় একই দিক থেকে দ্রুতগতিতে আসা ‘এফএম পরিবহন’-এর অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাস দুটির সামনের ও পেছনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার আরিফসহ তিন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাদারীপুর | ১৭ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৭ অক্টোবর, ২০২৬
ঢাকা | ১৭ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।