এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি ফরহাদ মিয়া ওরফে কুটি মিয়া (৪৩)। রবিবার (২৯ জুন) সকালে কানাইপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি সে এলাকায় ফিরে আসে—এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নেয়।
সেনা সূত্র জানায়, রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় ফরিদপুর সেনা ক্যাম্পে তথ্য আসে যে কুটি মিয়া পুনরায় এলাকায় অবস্থান করছে এবং মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হয়ে উঠছে। এরপরই ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি টহল দল স্থানীয় পুলিশের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। সকাল ১০টায় কুটি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তার বাড়ি থেকে একটি ৫ মিমি পিস্তলের ম্যাগাজিন, একটি সুরকি, দুটি শানদা, একটি চাপাতি, তিনটি চায়নিজ কুড়াল, একটি চায়নিজ চাপাতি, সাতটি ধারালো ছুরি, একটি কাটার, চারটি টয় পিস্তল, একটি পেনড্রাইভ, সাতটি স্মার্টফোন, দুই কেজি গাঁজা ও ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব অস্ত্র ও মাদক ব্যবহার করে কুটি মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
গ্রেপ্তারের পর কুটি মিয়াকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সেনা সূত্র জানিয়েছে, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জুন ১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।