এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি ম্রো পরিবারকে ঢেউ টিন, চাল ও নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিটি পরিবারকে ২ বান ঢেউ টিন, স্থানীয় খাদ্যগুদাম থেকে উত্তোলনের জন্য ৩০ কেজি চাউলের ডেলিভারি অর্ডার (ডিও লেটার) ও ৬ হাজার টাকা করে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।
এর আগে শুক্রবার (২৭ জুন) দুপুরে থানচি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দনরয় ম্রো পাড়ায় সৌর প্যানেলের ব্যাটারি বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে রেংরুম ম্রো (৪৫), মাংলে ম্রো (৪৪) ও ক্রংতোয়া ম্রো (৫০) নামের তিনজনের মাচাং ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
অগ্নিকাণ্ডে তাদের থাকার জায়গা, ধান-চাল, কাপড়চোপড়, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, সন্তানদের বই-খাতা-কলমসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে থানচি সদর ইউনিয়নের চেয়ারম্যান অংপ্রু ম্রো ঘটনার পরপরই উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ত্বরিত সহায়তার ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন।
দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের অর্থায়নে দেওয়া এই সহায়তা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মসফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিত দাশ গুপ্ত ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ সময় ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, “প্রাকৃতিক ও অপ্রত্যাশিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর নির্মাণে আরও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।”
জুলাই ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।