প্রথমবারের সফরে রোয়াংছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রীর মীর হেলাল আসছে কাল

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
১৬ জুলাই, ২০২৬ ৭:৫৯ পিএম
শেয়ার করুন:
প্রথমবারের সফরে রোয়াংছড়িতে পার্বত্য প্রতিমন্ত্রীর মীর হেলাল আসছে কাল

বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রথমবারের মতো বান্দরবানের রোয়াংছড়িতে সফরে আসছে বলে জানা গেছে।

বান্দরবান জেলা বিএনপি কমিটি সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও হাইনুমং মারমা বলেন, আগামীকাল শুক্রাবার হলেও শুক্রবার ১৭ জুলাই দুপর সাড়ে ১২টার দিকে পৌঁছে রোয়াংছড়ি উপজেলা ৪টি ইউনিয়নের ১নং রোয়াংছড়ি, ২নং তারাছা, ৩নং আলেক্ষ্যং,৪নং নোয়াপতং ইউনিয়নসহ বান্দরনবান সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল।

সফরকালে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন এবং দুর্গত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেবেন। সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী এই এলাকায় বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করা কথা রয়েছে। একই সঙ্গে যেসব উন্নয়ন কর্মসূচি এখনো বাস্তবায়িত হয়নি, সেগুলোর অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন বলে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে।

সভায় এলাকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই সফরের মাধ্যমে বন্যাদুর্গতদের সহায়তা আরও জোরদার হবে এবং দীর্ঘদিনের উন্নয়ন চাহিদাগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।