এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বান্দরবান–৩০০ আসনের মনোনীত ধানের শীষ প্রার্থী রাজ পুত্র সাচিংপ্রু জেরীর পক্ষে থানচি উপজেলায় শেষ দিনের প্রচারণা চালিয়েছে দলটি।
এ সময় বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো,কৃষক দলের আহবায়ক মংসাগ্য মারমা, সদস্য নিয়াজুর রহমান, যুবদলের সভাপতি মংসিংহাই মারমাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন।
আগামিকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা হতে প্রচারনা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশণ।
প্রচারণা কার্যক্রমটি উপজেলার বড় মদক, ছোট মদক, রেমাক্রী, তিন্দু, থানচি সদর ও বলিপাড়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পরিচালিত হয়। নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় সূত্র জানায়, এ প্রচারণায় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বাজার, পাড়া-মহল্লা ও গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশে বিএনপির এই শেষ প্রচারণা অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে থানচিবাসী ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবেন।
ডিসেম্বর ১৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।