এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নির্বাচন কমিশনের (ইসি) আরোপিত নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার সন্ধ্যার মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে আগামীকাল মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করার আলটিমেটাম দিয়েছেন তিনি।
সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। ঢাকা-১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, "ভোটকেন্দ্রে মুঠোফোন নিতে নিষেধাজ্ঞার যে বিধান ইসি দিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ সন্ধ্যার মধ্যে এই বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে না আসলে আমরা বসে থাকব না। আগামীকালই নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।"
উক্ত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উল্লেখ্য, গতকাল রোববার নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে কোনো ভোটার বা ব্যক্তি মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। কমিশনের এই সিদ্ধান্তের পরপরই রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আজকের সমাবেশে জোটের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং ভোটাধিকার হরণের যেকোনো অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।