এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা সদর উপজেলার রাউতাড়া গ্রামে একটি দীর্ঘদিনের পরিত্যক্ত বাড়ির আশপাশের ঝোপঝাড় থেকে দুটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানকারী দল।
সোমবার গভীর রাতে আনুমানিক ১টা ৪৫ মিনিটে মাগুরা সদর থানার আওতাধীন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারস্থলটি মৃত প্রদ্যুত কুমারের একটি পুরোনো বাড়ি।
অভিযান চলাকালে বাড়ির পার্শ্ববর্তী ঝোপ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়।
এর মধ্যে একটি পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন সংযুক্ত থাকলেও অপরটি ম্যাগাজিনবিহীন ছিল। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মাগুরা সদর থানা জানিয়েছে,উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগভাবে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উদ্ধার কার্যক্রমে জব্দকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান।এ বিষয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।
সেপ্টেম্বর ২২, ২০২৬
মার্চ ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।