এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আর মাত্র তিনদিন পরেই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী এম.জহির উদ্দিন (স্বপন) গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
গৌরনদী – আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচিতে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
রবিবার বিকালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ড চেংঙ্গটিয়া বাজার ও ঈদগাঁ এলাকায় নির্বাচনি পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ৩টার পর থেকেই উঠান বৈঠকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত হয়।
সরেজমিনে দেখা যায়, নির্বাচনি মাঠে বিএনপির মনোনীত এই প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন এখন পুরোদমে গণসংযোগ,পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিদিনই তিনি ছুটে বেড়াচ্ছেন হাটে-বাজারে, ভোটারদের বাড়ি বাড়ি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক সংস্কার, কৃষির আধুনিকীকরণ থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থানের মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের সামনে। দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, চিকিৎসা, নাগরিক সমস্যা দূর করাসহ নানা সংকটে মানুষের পাশে থাকায় ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন ধানের শীষের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।
চেংঙ্গটিয়া ঈদগাঁ ময়দানের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক (এমপি) এম. জহির উদ্দিন স্বপন।
বক্তব্যে তিনি জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় শেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময়ে গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক সদস্য রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপ্রতি হাফিজুল ঘরামী, সাধারণ সম্পাদক রেজাউল ঘরামী, বিএনপি নেতা আবদুস সালাম সরদার, ফরিদ ঘরামী, ও রোমান তালুকদার প্রমুখ।
পথসভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মে ১৪, ২০২৫
আগস্ট ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।