এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের কুয়াতিয়ারপাড় গ্রামের সোহাগ মোল্লার স্ত্রী শারমিন পাপড়ি বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ একটি দল অভিযান চালায়। এসময় বাকাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সৈকত বাড়ৈর ঘেরের পাড় থেকে পাপড়ি বেগমকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ওই রাতেই এসআই ওমর ফারুক বাদী হয়ে পাপড়ি বেগমের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে বুধবার (১৬ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মার্চ ১, ২০২৬
নভেম্বর ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।